হাউজকিপিং এর ধারণা অনুশীলনী

আজকে আমরা আলোচনা করবো হাউজকিপিং এর ধারণা অনুশীলনী । যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর হাউজকিপিং এর ধারণা অংশের অন্তর্গত।

 

হাউজকিপিং এর ধারণা অনুশীলনী

 

হাউজকিপিং এর ধারণা অনুশীলনী

হাউজকিপিং শব্দের অর্থ কর্মস্থল সাজিয়ে গুছিয়ে রাখা ও তার সঠিক তত্ত্বাবধায়ন করা। এটি পরিষ্কার, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একটি সামগ্রিক কর্মকান্ড বুঝায় যার মাধ্যমে যেকোনো সেবামূলক খাতে নিরাপদ, আরামদায়ক ও সম্মানজনক উপায়ে ক্লায়েন্টের সেবা দেওয়া সম্ভব হয়। হাউজকিপিং সেবাটি বেশিরভাগ সময়ে হোটেল ও হসপিটালিটি ইন্ডাষ্ট্রিতে প্রয়োগ করা হলেও বর্তমানে স্বাস্থ্যসেবা খাতেও এর ব্যাপক প্রচলন বাড়ছে। কারণ রোগীর সুস্থতার জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবানুমক্ত সুন্দর পরবেশ একটি গুরুত্ত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনেক সময় বিভিন্ন বড় বড় হাসপাতালে হাউজকিপিং নামে আলাদা ডিপার্টমিন্টই থাকে। তা সত্ত্বেও ডাক্তার, নার্স, ফার্মাসিষ্ট, প্যাথোলোজিষ্ট এরকম প্রত্যেকেই নিজের কর্মপরিবেশের সাথে সংশ্লিষ্ট হাউজকিপিং কর্মকাণ্ডের সাথে অবশ্য‍ই জড়িত। নার্সগণ কিছু কিছু কাজ সম্পাদন করে থাকেন যেগুলো সরাসরি হাউজকিপিং-এর সাথে সম্পৃক্ত।যেমন: রোগীর প্রয়োজন অনুযায়ী বেড মেকিং করে দেওয়া, বিছানার পরিষ্কার-পরিচ্ছন্নতা তদারকি করা, ময়লা বিছানার চাদর ওয়াশের জন্য লন্ড্রিতে পাঠানো এবং নতুন চাদর রোগীদের জন্য সরবরাহ করা প্রভৃতি।

মূলত হাসপাতালে রোগীর সেবায় পরিষ্কার-পরচ্ছন্নতা ও জীবাণুমুক্ত রাখার সাথে সবাই জড়িত। ঠিক তেমনিভাবে কেয়ারগিভারকেও দক্ষতার সাথে হাউজকিপিং সেবা নিশ্চিত করার মাধ্যমে যাবতীয় কাজ করতে হয়।

 

হাউজকিপিং এর ধারণা অনুশীলনী

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

১.হাউজকিপিং বলতে কি বুঝায়?

হাউজ কিপিং হলো ঘরের সামগ্রিক পরিচর্যার কাজের একটি বিষয়। এতে ঘরের পরিস্কারতা বজায় রাখা, স্থান বিন্যাস করা, পার্টি প্ল্যান করা, বাজার থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনা সম্পর্কে বিবেচনা করা এবং ঘরের সাজসজ্জা সম্পর্কিত কাজ সম্পাদন ইত্যাদি বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।

২.হাউজকিপিং সংক্রান্ত কেয়ারগিভারের মৌলিক ৫ টি কাজের নাম লিখ।

৩.কর্মস্থল ও বাসাবাড়িতে জীবানুর ব্যাপকতর উপস্থিতি বিদ্যমান এরকম পাঁচটি স্থান ও বস্তুর নাম লিখ।

৪. বেড মেকিং কি? কত প্রকার ও কিকি?

 

হাউজকিপিং এর ধারণা অনুশীলনী

 

সংক্ষিপ্ত প্রশ্ন

১. রোগীর বেডরুম পরিষ্কারের ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখা উচিৎ?

২. ওপেন বেড ও ক্লোড বেড কি? সংক্ষেপে লিখ।

 

রচনামূলক প্রশ্ন

১. পরিষ্কার করার সাধারণ নীতিমালা বর্ণনা কর।

২. গৃহ পরিবেশে নিরাপত্তা রক্ষায় কেয়ার গিভারের করণীয় কী? বর্ণনা কর ।

Leave a Comment