আজকে আমরা দেশ ও বহির্বিশ্বে কেয়ার গিভিং এর সম্ভাবনা আলোচনা করবো। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর পেশেন্ট কেয়ার টেকনিকের প্রাথমিক ধারণা অংশের অন্তর্গত।

দেশ ও বহির্বিশ্বে কেয়ার গিভিং এর সম্ভাবনা
বাংলাদেশ ও বহির্বিশ্বে কেয়ারগিভারের চাহিদা ব্যাপকহারে বাড়ছে। সাম্প্রতিক সময়ে করোনা মহামারিতেও এটা গুরুত্ব ব্যাপক হারে উপলব্ধি করা গেছে। উন্নত প্রযুক্তি ও চিকিৎসা সেবার ব্যাপক উন্নতির ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে মানুষের গড় আয়ু সাম্প্রতিক সময়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এটি ৭২.৮ বছর। এর মধ্যে পুরুষের গড় আয়ু ৭১.২ বছর আর নারীর গড় আয়ু ৭৪.৫ বছর (তথ্যসূত্রঃ বিবিএস ২০২০)।
উন্নত বিশ্বে গড় আয়ু আরো বেশি। লক্ষণীয় যে, যে দেশের অর্থনীতি যত বেশি উন্নত সে দেশের গড় আয়ু সাধারণত তত বেশি হয়ে থাকে। বাংলাদেশ অতি সম্প্রতি স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। যার ফলে দেশের সামগ্রিক উন্নতি গতিশিল হচ্ছে। এর সাথে বেড়ে যাচ্ছে মানুষের গড় আয়ু। এ অবস্থায় বাংলাদেশেও বৃদ্ধি পাচ্ছে প্রচুর পরিমানে বৃদ্ধাশ্রম ও হোম কেয়ারের চাহিদা।

পাশাপাশি হাসপাতালে দীর্ঘমেয়াদী সেবা লাভ করছে এমন রোগীর সংখ্যাও দিন দিন বেড়ে যাচ্ছে। এই বর্ধিত চাহিদা পূরণ করার জন্য প্রশিক্ষিত কেয়ারগিভারের বিকল্প নেই। এর সাথে ভাষা শিক্ষার মাধ্যমে দেশের বাইরেও কেয়ারগিভার হিসেবে কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে জাপান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এই চাহিদার শীর্ষে।
কয়েকটি দেশের নারী ও পুরুষের গড় আয়ু
|
দেশ |
গড় আয়ু (বছর) |
|
জাপান |
৮৩.৭ |
| নরওয়ে | ৮২.৪ |
| আয়ারল্যান্ড | ৮২.৩ |
| সুইজারল্যান্ড | ৮৩.৮ |
| জার্মানি | ৮১.৩ |
| অস্ট্রেলিয়া | ৮৩.৪ |
| হল্যান্ড |
৮২.৩ |

কেয়ারগিভারের সম্ভাবনা
নিম্নে কেয়ারগিভারের কিছু সম্ভাবনার কথা উল্লেখ করা হলো:
- দেশে ও বিদেশে অত্যন্ত চাহিদা সম্পন্ন একটি পেশা এটি।
- ভালো বেতন, সম্মানজনক পেশা হিসেবে ক্যারিয়ার গড়তে কেয়ারগিভিং একটি সম্ভাবনাময় খাত।
- হোম কেয়ারের পাশাপাশি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক, ডাক্তারের চ্যাম্বার, বৃদ্ধাশ্রম, ডে কেয়ার সেন্টার, নার্সিং হোম, প্যারালাইসিস সেন্টার সমূহে চাকরির সুযোগ।
- কেয়ার গিভার প্রশিক্ষণ ও সেবা প্রতিষ্ঠান তৈরি করে সফল উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে।