বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা

আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা – যা জনস্বাস্থ্য এর প্রাথমিক ধারণা এর অন্তর্ভুক্ত।

বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা

 

বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা

 

বাংলাদেশে আয়তনের দিক থেকে মানুষের সংখ্যা অনেক বেশী। সাথে রয়েছে সীমিত সম্পদের সঠিক ব্যবহারের চ্যালেঞ্জ। এই অবস্থায় নিম্ন লিখিত স্বাস্থ্য সমস্যা আমাদের মোকাবেলা করতে হচ্ছেঃ

অসংক্রামক রোগ বা নন-কমিউনিকেবল ডিজিস:

যে রোগগুলো একজন থেকে আরেকজনে ছড়ায় না, অর্থাৎ ছোঁয়াচে না তাদের অসংক্রামক ব্যাধি (Noncommunicable diseases, or NCDs) বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটি একটি চিকিৎসা সংক্রান্ত শারীরিক অবস্থা বা রোগ যেটা এক প্রাণী থেকে অন্য প্রাণীতে ছড়ায় না। দুনিয়াজুড়ে অসংক্রামক ব্যাধি এখন মাথাচাড়া দিয়ে উঠেছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ ইত্যাদি অসংক্রামক ব্যাধি এখন মরণ ঘাতক।

অসংক্রামক ব্যাধি আক্রান্ত মানুষের মধ্যে তাদের পূর্ব পুরুষের রোগের জোরালো পারিবারিক ইতিহাস থাকে । এই রোগগুলোর ক্ষেত্রে পারিবারিক বা জিনগত (জেনেটিক) ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। তার সঙ্গে যোগ হয় পরিবেশগত উপাদান (Environmental factors) যেমন পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর ও বাজে খাদ্যাভ্যাস, কায়িক শ্রমের অভাব, ধূমপান, মানসিক চাপ ইত্যাদি।

এই দুয়ে মিলে বর্তমান সময়ে অনেক কম বয়সেই মানুষ আক্রান্ত হচ্ছে এ ধরনের রোগে। ফলে সারা পৃথিবীজুড়ে অনেক মানুষ কম বয়সে কর্মক্ষমতা হারাচ্ছেন, ফলে পারিবারিক ব্যয় বাড়ছে। সময়মতো সচেতন হলে বংশ পরম্পরায় থাকা এসব রোগ প্রতিরোধ করা সহজ।

 

অসংক্রামক রোগগুলোর মধ্যে রয়েছেঃ ডায়াবেটিস, কার্ডিওভাসকুলার বা হৃদরোগ, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, স্ট্রোক, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ, ক্যান্সার মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডারস, মানসিক স্বাস্থ্য সমস্যা, পরিবেশগত স্যানিটেশন, অপুষ্টি, মাতৃ ও শিশু স্বাস্থ্য সমস্যা, পেশাগত স্বাস্থ্য সমস্যা, মাদকদ্রব্যের অপব্যবহার, সড়ক পথের দুর্ঘটনা, পানিতে ডুবা ইত্যাদি।

অসংক্রামক-ব্যাধির প্রকারভেদঃ

সাধারণত চার ধরনের অসংক্রামক-ব্যাধি আছে এবং সেগুলো হলো:

১। হৃদরোগ (cardiovascular diseases) যেমন হৃদযন্ত্রের বৈকল্য ( heart attacks) এবং উচ্চ রক্তচাপ জনিত মস্তিষ্কে রক্তক্ষরণ (stroke);

২।ক্যান্সার,

৩।দীর্ঘকালস্থায়ী শ্বাসযন্ত্রের রোপ (chronic respiratory diseases) যেমন দীর্ঘকাল স্থায়ী শ্বাসযন্ত্রের বিশেষত ফুসফুসের বাধাগ্রস্থতার রোগ এবং ৪। হাঁপানি এবং বহুমূত্র বা ডায়াবেটিস

 

বাংলাদেশের জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা

Leave a Comment