আজকে আমরা আলোচনা করবো মরণাপন্ন বা মুমূর্ষু রোগী বা ব্যক্তির সাথে কথা বলা। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর কমিউনিকেশন এন্ড কাউন্সেলিং অংশের অন্তর্গত।

মরণাপন্ন বা মুমূর্ষু রোগী বা ব্যক্তির সাথে কথা বলা
একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তির ক্ষেত্রে চাপ বা স্ট্রেস ও আবেগ খুব বেশি মাত্রায় পরিলক্ষিত হওয়াটা স্বাভাবিক, যেটা কার্যকর যোগাযোগকে প্রভাবিত করতে পারে। এক্ষেত্রে নিচের পদক্ষেপ অনুসরণ করা যেতে পারেঃ
১। খারাপ সংবাদ এড়ানোর চেষ্টা করবে না। তোমাকে অবশ্যই বস্তুনিষ্ঠভাবে আবেগতাড়িত না হয়ে ব্যক্তি ও তার পরিবারকে খারাপ সংবাদ বলতে হবে। পুনশ্চ তাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটির উত্তর দেওয়ার প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখতে হবে। যেমন; ক্যান্সারে আক্রান্ত একজন ব্যক্তি জিজ্ঞেস করতেই পারেন যে আমি কি সত্যিই মারা যাব? এক্ষেত্রে এধরনের প্রশ্নের সঠিক উত্তর জানা থাকলে তা কখনোই এড়িয়ে যাওয়া যাবেন না। বরং, সঠিক তথ্য দিয়ে ব্যক্তিকে তার অন্যান্য প্রস্তুতি নিতে সহায়তা প্রদান করতে হবে।
২। তথ্য প্রদানে পরিষ্কার থাকতে হবে। সেবাগ্রহীতার অসুস্থতা ও গৃহীত চিকিৎসার সুদুরপ্রসারী ফলাফল আগেভাগেই বলে রাখা ভালো।
৩। সাংস্কৃতিক এবং ধর্মীয় বিশ্বাসের প্রতি সংবেদনশীল হতে হবে। মনে রাখতে হবে যে, জীবনের শেষ পর্যায়ের সেবা ও অন্যান্য প্রস্তুতি বিভিন্ন সংস্কৃতি, পরিবার কিংবা ধর্ম ব্যবস্থা ভিন্ন ভিন্ন ভাবে দেখে থাকতে পারে। এক্ষত্রে পরিবার বা ব্যক্তির বিশ্বাস ও কর্মকাণ্ডকে বিচার-বিশ্লেষণ না করে সহমর্মীতা প্রদর্শন করতে হবে।
৪। সর্বোপরী এ ধরনের ক্ষেত্রে অনেক বেশি ধৈর্য্য ধরতে হবে। একজন ব্যক্তি যখন তার দুরারোগ্য ব্যাধীর কথা জানতে পারেন তখন তার আবেগ, চিন্তা অনেক বেশী সংবেদনশীল হতে পারে। তখন ব্যক্তি দুঃখ, হতাশা, অধিক উত্তেজনাপূর্ণ আচরণ দেখাতে পারে। এক্ষেত্রে হাল ছেড়ে না দিয়ে ধৈর্য্য সহকারে কাজ করতে হবে।

উপরোক্ত আলোচনা থেকে এটি প্রতীয়মান যে, ক্লায়েন্ট গ্রুপের বিভিন্ন বিষয় বিবেচনা করে যোগাযোগ চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে আরো কিছু ব্যবহারিক জ্ঞান ও দক্ষতা অনেক কাজে আসতে পারে। যেমন:
১। Open-ended (ওপেন এন্ডেড) বা উন্মুক্ত ধরনের প্রশ্ন করতে হবে। এমন ধরনের প্রশ্ন করা থেকে সাধারণত বিরত থাকতে হবে যেটার উত্তর ব্যক্তি কিংবা শুধু মাথা নাড়িয়ে দিতে পারেন। ‘না’ বা ‘হ্যা’ আপনি এখন, যেভাবে বুঝার সুযোগ থাকে। যেমনপূর্ণা অনুভুতি,ওপেন এন্ডেড প্রশ্ন করলে ব্যক্তির আবেগ আপনি সরাসরি কিভাবে চিন্তা করছেন বিষয়টিকে ওজন কমানোর ব্যাপারে কি কি পরিকল্পনার কথা ভাবছেন। এগুলো কয়েকটি ওপেন এন্ডেড প্রশ্নের উদাহরণ হতে পারে।
২। ব্যক্তির কথা paraphrase (প্যারাফ্রেজ) বা শব্দান্তরিত করে বলার চেষ্টা করা যাতে করে আপনি তার কথা ঠিকমত বুঝতে পেরেছেন কিনা সেটি নিশ্চিত হতে পারেন। একইভাবে, আপনার কোনো গুরুত্বপুর্ণ নির্দেশনা ব্যক্তি ঠিকমত বুঝেছেন কিনা সেটি যাচাই করার জন্য তিনি কি বুঝেছেন তা নিজের ভাষায় বলতে বলুন।

৩। গুরুত্বপূর্ণ নির্দেশনা লিখে রাখা যেতে পারে। যেমন, খাবারের সময়, কিংবা গোসল করার ক্ষেত্রে কোনো বিশেষ নির্দেশনা সহজ ভাষায় বুলেট পয়েন্ট বা চিত্রের মাধ্যমে ফুটিয়ে ব্যক্তির দৃষ্টির সামনে রাখা যেতে পারে।
৪। ব্যক্তিকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তার যেকোনো জিজ্ঞাসা তার মত করে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারলে ব্যক্তি কথা বলতে স্বাচ্ছন্দ বোধ করবেন।