আজকে আমরা আলোচনা করবো বেসিক লাইফ সাপোর্ট অনুশীলনী। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর বেসিক লাইফ সাপোর্ট অংশের অন্তর্গত।

বেসিক লাইফ সাপোর্ট অনুশীলনী
বেসিক লাইফ সাপোর্ট (Basic Life support)” BLS নামেও পরিচিত। এই প্রক্রিয়া ব্যবহার করে মরণাপন্ন অবস্থায় মানুষের জীবন রক্ষার প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এটা ততক্ষণ পর্যন্ত প্রয়োগ করা হয়, যতক্ষণ আক্রান্ত ব্যক্তি আরও বিস্তারিত বিশেষজ্ঞ সেবা গ্রহণ করার সুযোগ না পাচ্ছেন। এই দক্ষতাগুলো প্যারামেডিকস, নার্স এবং যারা BLS প্রশিক্ষণ পেয়েছে তাদের থাকে, দক্ষ হাতে না করলে রোগী আরও ঝুঁকিপূর্ণ অবস্থায় পরে যেতে পারে।
আগের অধ্যায়ে আমরা বেসিক হেল্থ স্ক্রিনিং-এর প্রাথমিক ধারণা লাভ করেছি এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় তাত্ত্বিক জ্ঞান ও যন্ত্রপাতি সম্পর্কে জেনেছি। এ অধ্যায়ে আমরা জানবো চিকিৎসা ক্ষেত্রে জরুরি অবস্থাগুলো কী কী, ঐ অবস্থাগুলোতে প্রাথমিকভাবে উপস্থিত ব্যক্তির করণীয় এবং বেসিক লাইফ সাপোর্ট এক্সপার্টের করণীয় কী?
অতি সংক্ষিপ্ত প্রশ্ন
১। বিএলএস এর মানে কী?
২। একজন প্রাপ্তবয়স্কের জন্য সিপিআরের সঠিক অনুপাত কী?
৩। প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য বুকের সংকোচনের সঠিক হার কত?
8। একটি শিশুর বুকে কম্প্রেশনের জন্য অবস্থান কি হবে?
৫। প্রাপ্তবয়স্কদের জন্য বুকের সংকোচনের সঠিক গভীরতা কত ?

সংক্ষিপ্ত প্রশ্ন
১। কিভাবে শিশুদের উদ্ধারের শ্বাস দেওয়া হয়?
২। ১ বছরের ছোট শিশু, ১-৮ বছরের শিশু ও প্রাপ্তবয়স্কদের চেন্ট কম্প্রেশনের পার্থক্য কি?
৩। DR-AB বলতে কি বুঝো?
8। চেইন অফ সারভাইভালো বলতে কি বুঝো?
৫ ৷ কোনো কোনো অবস্থায় চোকিং-এর প্রাথমিক চিকিৎসা শুরু করবে?

রচনামূলক প্রশ্ন
১। রিকভারী পজিশন সম্পর্কে লিখ
২। নাক দিয়ে রক্তপাতের প্রাথমিক চিকিৎসা উল্লেখ কর।
৩। একজন এক বছরের কম বয়সী শিশুর উপর হেইমলিখ কৌশল (Heimlich maneuver) লিখ।
৪। টিকা: সিপিআর
৫ ৷ টিকা: DR-AB