বেড মেকিং এর পদ্ধতি

আজকের আলোচনার বিষয়ঃ বেড মেকিং এর পদ্ধতি। যা পেশেন্ট কেয়ার টেকনিক ১ এর হাউজকিপিং এর ধারণা অংশের অন্তর্গত।

 

বেড মেকিং এর পদ্ধতি

 

বেড মেকিং এর পদ্ধতি

সুন্দরভাবে রোগীর প্রয়োজন ও শারীরিক অবস্থা অনুযায়ী নির্দেশিতভাবে বিছানা প্রস্তুত করাকেই মেডিকেলের পরিভাষায় বেড মেকিং বলা হয়। রোগীর বিছানা অনেক ধরনের হতে পারে যেমন: ক্লোজড বেড, ওপেন ৰেড এডমিশন বেড, অকুপাইড বেড, অপারেশন বেড, কার্ডিয়াক বেড, ফ্র্যাকচার বেড, এম্পুটেশন বেড প্রভৃতি।  বেড মেকিং বা বিছানা প্রস্তুত ও টিপ-টপ রাখা একজন কেয়ারগিভারের অত্যাবশ্যকীয় একটি দায়িত্ব।

 

নিচে এর কিছু সাধারণ খাল উল্লেখ করা হলো:

১. বেড মেকিংএর প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করতে হবে, যেমন: বেডশীট, রাবার শীট, বালিশ, বালিশের কান্ডার ইত্যাদি।

২. রোগীর কাছে গিয়ে সম্ভাষণ করে অনুমতি নিতে হবে এবং কি করতে চাচ্ছি তার বিবরণ দিতে হবে।

৩. রোগীর প্রাইভেসি রক্ষা করতে হবে।

৪. রোগী যদি সচেতন হয় ও সহযোগীতা করতে সক্ষম হয় তাহলে তাকে বিনয়ের সাথে বিছানা থেকে নেমে অন্য কোথায় বসতে বলতে হবে। সেক্ষেত্রে গুলেন বেড প্রস্তুত করতে পারবো। আর যদি রোগী অচেতন হন অথবা বিছানা থেকে নামতে না সক্ষম হন তাহলে আমরা প্রস্তুত করবো অকুপাইড বা আবদ্ধ বেড, অর্থাৎ যে বেডে রোগী ইতোমধ্যেই আছেন।

 

বেড মেকিং এর পদ্ধতি

 

ওপেন বেড মেকিং এর ধাপসমূহ:

১. প্রথমেই বালিশ কাভার খুলে নিয়ে নির্দিষ্ট স্থানে রেখে বালিশটিকে শুকনো ও পরিষ্কার জায়গায় রাখতে হবে।

২. টপ শীট, ফ্ল শীট, ম্যাকিনটোশ (যদি থাকে) সরিয়ে নিয়ে ময়লা রাখার পাত্রে রাখতে হবে।

৩. রোল করে বা ভাঁজ করে ব্যবহৃত চাদরটিও সরিয়ে নিতে হবে। কোনোভাবেই এটিকে জোরে ঝাড় যাবে না।

৪. শুকনো ডাস্টার দিয়ে ম্যাট্রেসটি পরিষ্কার করতে হবে।

৫. এরপর পরিষ্কার বিছানার চাদর বিছিয়ে ম্যাট্রেসের চারপাশে ভালোভাবে গুজে দিতে হবে যাতে কোথাও কোনো অংশ কুচকে না থাকে।

৬. এরপর একে এক পরিষ্কার টপ শীট, ড শীট বা ম্যাকিনটোশ প্রয়োজন মত বিছিয়ে দিতে হবে

 

বেড মেকিং এর পদ্ধতি

 

ক্লোজ্‌ড বেড মেকিং এর ধাপসমূহ:

  • রোগীকে এক পাশে আলতো করে রোল করে এমনভাবে সরিয়ে নিতে হবে যাতে রোগী কোনো ব্যথা না পায় বা পড়ে না যায় ।
  • এরপর বেডশীট উঠিয়ে ধীরে ধীরে রোল করে রোগীর কাছ পর্যন্ত নিয়ে আসতে হবে এবং নতুন বেড শীট সেই খালি জায়গায় অর্ধেকটা বা তার কম বিছিয়ে দিতে হবে।
  • এরপর রোগীকে গড়িয়ে অন্যপাশে যেখানে আংশিক বিছানা চাদর পাতা হয়েছে সেখানে নিতে হবে।
  • তারপর পুরানো বেডশীট বিছানার বাকি অংশ থেকে সম্পূর্ণ অপসারণ করে নির্দিষ্ট স্থানে রাখতে হবে।
  • রোগীর শরীরের নিচ দিয়ে এবার আংশিক পাতা চাদরটি ধীরে ধীরে টেনে নিয়ে বাকি অংশ জুড়ে বিছিয়ে দিতে হবে
  • এরপর ওপেন বেডের মতই এটিকে সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে যাতে করে কোনো কুচকানো কাপড় না থাকে।
  • প্রয়োজনবোধে রাবার শীট, ড্র শীট, কম্বল ইত্যাদি সংযোজন করা যেতে পারে।
  • যথাস্থানে প্রয়োজনমত বালিশ রাখতে হবে এবং রোগীকে আরামদায়ক অবস্থানে যেতে সহায়তা করতে হবে।
  • গ্লাভ্স খুলে ময়লা বেড শীট ধোপাখানায় বা বাড়িতে ধোয়ার জন্য দিতে হবে।
  • সবশেষে হ্যান্ড ওয়াশ করে নিতে হবে।

 

চলুন কিছু ভিডিও দেখে নেই:

 

 

 

Leave a Comment